আমার কবিতার কালরাত
মোহাম্মদ সোহরাব আজিজ
শাহনাজের পদাবলি
হায়েনার কালোদাত কতো লম্বা
আতরের গন্ধে ভরা তার জোব্বা।
যৌনতার মিছিলে,
গীত করে উলঙ্গ নৃত্যের তালে তালে।
ভুবুক্ষু দানব মানবের রুপেই করে বসবাস,
বিকৃতরুচির ঘটে ভয়ঙ্কর বিকাশ।
নীতির বাক্যবানে জর্জরিত,
আর ভিতরে ভিতরে ইতরের চিৎকার।
কুৎসিত কদাকার কালোদাত তার
ভাংতে চায় সুরম্য প্রাচীর আমার সীমানার ।
নিউ ইয়র্ক,২০০৯।
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০০৯
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন